প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

পার্বতী (PARBOTI)-তে আপনাকে স্বাগতম! আমাদের কসমেটিকস, স্কিন কেয়ার এবং ফ্যাশন পণ্য কেনাকাটা, ক্যাশ অন ডেলিভারি, অর্ডার প্রসেসিং বা অন্যান্য সেবা সম্পর্কে আপনার মনে যেসব প্রশ্ন আসতে পারে, সেগুলোর সহজ ও স্পষ্ট উত্তর নিচে দেওয়া হলো। আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে আমরা সবসময় সচেষ্ট আছি।

এর বাইরেও যদি আপনার কোনো বিশেষ জিজ্ঞাসা বা সহায়তার প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় আমাদের Contact Us পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করতে প্রস্তুত!

আমি কীভাবে পার্বতী (Parboti) থেকে একটি অর্ডার করতে পারি?

আমাদের ওয়েবসাইট (parboti.com) থেকে আপনার পছন্দের কসমেটিকস পণ্যটি বেছে নিন। এরপর "Add to Cart" বাটনে ক্লিক করে আপনার সঠিক ডেলিভারি ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করুন। সফলভাবে অর্ডার সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

Parboti কি নকল/রেপ্লিকা পণ্য বিক্রি করে?

না। PARBOTI কখনই নকল বা রেপ্লিকা পণ্য বিক্রি করে না। আমরা ব্র্যান্ড/অফিশিয়াল ডিস্ট্রিবিউটর থেকে সরাসরি সংগ্রহ করি, ইনভয়েস ও ব্যাচ রেকর্ড সংরক্ষণ করি এবং টেম্পারেচার-কন্ট্রোলড গুদামে রাখি। কোনো পণ্যে ভেজাল প্রমাণিত হলে ১০০% টাকা ফেরত দিই এবং সঙ্গে সঙ্গে তালিকা থেকে সরিয়ে ফেলি।

দাম কম কেন?

আমরা বাল্কে সরাসরি ক্রয় করি, মিডলম্যান নেই, আর লোকাল ফালফিলমেন্ট করি—তাই ফ্যাক্টরি-গেট প্রাইস দিতে পারি।

সত্যতা যাচাই করবো কীভাবে?

ব্যাচ/লট নম্বর, ফ্যাক্টরি সিল দেখুন। আপনার অর্ডার আইডি দিয়ে সাপোর্টে যোগাযোগ করলে আমরা রেকর্ড মিলিয়ে দিই।

সন্দেহ হলে কী করবো?

৭ দিনের মধ্যে ছবি ও ব্যাচ/লট স্টিকারসহ জানালে ৪৮–৭২ ঘণ্টায় তদন্ত করে ভেজাল প্রমাণিত হলে ১০০% রিফান্ড।

ডেলিভারি পেতে সাধারণত কতদিন সময় লাগে?

অনিবার্য পরিস্থিতি বা ছুটির দিন ছাড়া সাধারণ সর্বোচ্চ ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগতে পারে।

ডেলিভারি চার্জ কত?

সারা দেশে কুরিয়ার চার্জ ভিন্ন হতে পারে, তাই ডেলিভারি চার্জ এলাকাভেদে নির্ধারিত হয়ে থাকে। যা আপনি চেকআউট করার সময় স্পষ্টভাবে দেখতে পাবেন।

বর্তমানে পেমেন্টের জন্য কী কী পদ্ধতি চালু রয়েছে?

বর্তমানে আমরা শতভাগ নিরাপদ ক্যাশ অন ডেলিভারি (COD) পদ্ধতি অফার করছি। অর্থাৎ, কুরিয়ার প্রতিনিধি আপনার ঠিকানায় পার্সেল পৌঁছে দেওয়ার পর আপনি পণ্য বুঝে পেয়ে ক্যাশে মূল্য পরিশোধ করবেন।

অনলাইনে পেমেন্ট করার কি কোনো সুযোগ আছে?

বর্তমানে আমাদের সাইটে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি চালু রয়েছে। তবে খুব শীঘ্রই আপনাদের সুবিধার্থে অনলাইন পেমেন্ট গেটওয়ে (বিকাশ, নগদ, কার্ড ইত্যাদি) যুক্ত করা হবে।

পার্বতীর পণ্যগুলো কি ১০০% আসল বা অথেনটিক?

হ্যাঁ, পার্বতী গ্রাহকদের কাছে শতভাগ আসল ও মানসম্মত কসমেটিকস এবং পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বস্ত এবং যাচাইকৃত সোর্স থেকে পণ্য সংগ্রহ করে থাকি।

ওয়েবসাইটের ছবির সাথে কি বাস্তব পণ্যের রঙের মিল থাকবে?

আমরা পণ্যের আসল রঙ ও বিবরণ নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করি। তবে ডিভাইস স্ক্রিনের রেজুলেশন বা লাইটিংয়ের কারণে বাস্তব পণ্যের সাথে রঙের সামান্য তারতম্য হতে পারে।

পণ্য হাতে পাওয়ার পর যদি ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পাই, তবে কী করব?

ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল চেক করে নিন অথবা নিরবচ্ছিন্ন আনবক্সিং ভিডিও ধারণ করুন। যদি কোনো ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকেন, তবে আমাদের Return & Refund Policy অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

মন পরিবর্তন হলে কি পণ্য ফেরত দেওয়া যাবে?

ব্যক্তিগত পছন্দ বা মন পরিবর্তনের (Change of Mind) কারণে পণ্য ফেরতের সুনির্দিষ্ট নিয়ম আমাদের রিটার্ন পলিসিতে উল্লেখ রয়েছে। তবে পণ্য অবশ্যই অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে।

অর্ডার করার জন্য কি অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক?

হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। তাছাড়া  ভবিষ্যতে আপনার অর্ডারের ট্র্যাক রাখতে এবং বিভিন্ন অফার পেতে একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া অনেক সুবিধাজনক।

আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কী?

যেকোনো প্রশ্ন, মতামত বা সহায়তার জন্য আমাদের Contact Us পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করতে পারেন, WhatsApp-এ মেসেজ দিতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে পারেন।